পাখি গায় নদী বয় ঢেউ কলকলে,
দিঘি ভরা জল টলটলে
স্বাধীনতা আছে বলে।
প্রতিদিন মাঝি ছোটে নৌকার তুলে ছেঁড়া পাল
সবুজ ধানের ক্ষেতে ওঠে সুর তাল,
কৃষক গাঁয়ের পথে চলে
স্বাধীনতা আছে বলে।
প্রতিদিন হেসে খেলে, গান আর ভালোবাসা-রেশ
খোকা-খুকু হাততালি আহা বেশ বেশ-
অবাধ খুশির মোম গলে,
স্বাধীনতা আছে বলে।
প্রতিদিন প্রাণ-মন খুলে হাজারো কথার কলি-
ফুল হয়ে ফোটে সুর-সুখ অঞ্জলি,
জীবনের আলো বুকে জ্বলে-
স্বাধীনতা আছে বলে।

Comments
Post a Comment