কার ডাকে এরা দিয়েছিল সাড়া
কার ডাকে ছাড়ে ঘর?
যদি নাই বোঝ তোমাকে বোঝাবে
নেই কোনো অন্তর।
ফিরবে কী ঘরে- হবে না তো ফেরা
কখনো ভাবেনি তারা
নেমেছে যুদ্ধে মা-মাটির টানে
ভাঙতে আগল কারা।
স্বাধীনতা নিয়ে ফিরবেই ঘরে
যাক যত যাক প্রাণ
আমরণ লড়ে করল প্রমাণ
স্বাধীনতা কার দান।
Comments
Post a Comment